শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

শার্শা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপি শিক্ষা শিবির-২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপি শিক্ষা শিবির-২০২৫ অনুষ্ঠিত।

রবিবার (১৫ জুন) দুপুরে মাওলানা আবু ইয়াহিয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শার্শা উপজেলা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ সহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসূল বলেন, নবীজি (সা.) এর হিলফুল ফুজুল সংগঠনের কার্যক্রম সহ পৃথিবীতে যুগযুগে যেসব উন্নয়ন ও বিজয় সূচীত হয়েছে তা সবই যুবকদের অবদান বেশী। সাহাবী ময়াজ ও মুয়াজ যুবকদের নাম উল্লেখ করে তিনি বলেন, যুবকরা সমাজ পরিবর্তন করেছে। ৫ আগষ্টের পরিবর্তন যুবকদের অগ্রাধিকার ছিল। আজ যুবসমাজ চুপ করে বসে থাকলে এদেশের মানুষ সু-শাসন, ন্যয় বিচার ও মানব অধিকার হতে বঞ্চিত হবে। জুলাই আগষ্ট বিপ্লবে ছাত্ররা ও যুব সমাজ দেশকে যেভাবে স্বাধীনতা এনে দিয়েছে দেশ ও জাতি আজীবন তাদের মনে রাখবে। ওই আবু সাঈদ এবং আব্দুল্লাহরা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এদেশকে রক্ষা করেছে। ঠিক তেমনিভাবে আসছে জাতীয় নির্বাচনে কোন অপশক্তি দিনের ভোট যেন রাতের ভোট না বানায় সেদিকে আজকের যুবকদের খেয়াল রাখতে হবে। এদেশে ফ্যাসিস্টের পুনর্জন্ম আর কোন জাতিকে যেন না দেখতে হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews