সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে মোংলা বন্দর সেন্টমার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে ২০ হাজার চারা রোপণ করা হবে বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা পণ্য জব্দ শার্শা ও বেনাপোলের বিভিন্ন বাজারে কাচাঁ মরিচের দাম কমে অর্ধেকে নেমেছে

ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকে ঠেলছে-রাশিয়া

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানে হামলার মাধ্যমে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে ইসরায়েল। পাশাপাশি বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকেও ঠেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই ইহুদি রাষ্ট্র।

মঙ্গলবার এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পে ইসরায়েলের চলমান ব্যাপক হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোন থেকে অবৈধ। এতে একদিকে যেমন আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় অগ্রহণযোগ্য হুমকি তৈরি হয়েছে, অন্যদিকে বিশ্বকে পারমাণবিক মহাবিপর্যয়ের দিকেও ঠেলে দিচ্ছে এ হামলা।“

“আমরা ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে হুঁশে ফিরে আসুন এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বন্ধ করুন।”

ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই সংঘাতের জন্য জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে (আইএইএ) পক্ষপাতদুষ্ট বলেও দোষারোপ করা হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। বলা হয়েছে, “ইরানের পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে সম্প্রতি আইএইএ যে রেজোল্যুশন দিয়েছে, সেটি ছিল পুরোপুরি পক্ষপাতদুষ্ট এবং ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ। ইসরায়েলের পশ্চিমা পৃষ্ঠপোষকরা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আইএইএ-কে ব্যবহার করছে এবং আইএইএ-এর রেজোল্যুশনই ইসরায়েলকে ইরানে হামলা চালানো অজুহাত তুলে দিয়েছে।”

প্রসঙ্গত, তেহরান বার বারই বলে আসছে যে তার পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ। তবে সপ্তাহে আইএইএ এক রেজোল্যুশনে বলেছিল যে ১৯৭০ সালে জাতিসংঘের সঙ্গে পরমাণু অস্ত্র বিরোধী (এনপিটি) যে চুক্তি করেছিল ইরান, তা লঙ্ঘন করেছে দেশটি। আইএইএ এই রেজোল্যুশন দেওয়ার কয়েক দিনের মধ্যে ইরানে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী।

গত ১৩ জুন ভোর সাড়ে চার টা থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। জবাবে সেদিন থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানের সামরিক বাহিনী।

দুই দেশের সংঘাত শুরুর পর মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিল রাশিয়া, তবে ইসরায়েল তাতে আগ্রহ দেখায়নি। –সূত্র : আরটি

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews