শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

চ্যানেল টুয়েন্টিফোর ও সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার (৪৫) আকস্মিক মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি গভীর শোক প্রকাশ করছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় খুলনার জাতিসংঘ শিশু পার্ক সংলগ্ন নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন।

মামুন রেজা খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিকতা জীবনের শুরু থেকেই তিনি ছিলেন সাহসী, নিষ্ঠাবান ও সৎ একজন পেশাদার। খুলনার সাংবাদিক সমাজে তাঁর অবদান অপরিসীম। তিনি চ্যানেল টোয়েন্টিফোরের খুলনা আঞ্চলিক প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। চারবার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তাঁর মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল-সহ সংগঠনের সকল সদস্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন – আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews