শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পাইকগাছায় উন্মুক্ত লটারির মাধ্যমে এলসিএস কর্মী নিয়োগ

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

পাইকগাছা  প্রতিনিধি :: পাইকগাছায় সচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত”পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির” আওতায় উপজেলার ৩টি রাস্তার এলসিএস কর্মীদের চুড়ান্ত তালিকা সম্পন্ন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৩০জুন) বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাইকগাছা উপজেলা প্রকৌশলী কার্যলয় কর্তৃক উন্মুক্ত এ লটারির আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব এর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, কমিউনিটি অর্গানাইজার শারমিন সুলতানা, লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, সাংবাদিক জিএম মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, দীলিপ কুমার মন্ডল, পরমানন্দ সানা, সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, উপজেলার লস্কর, সোলাদানা ও কপিলমুনি ইউনিয়ন থেকে মোট ১০০ জন আবেদন করেন। উন্মুক্ত লটারির মাধ্যমে তিন ইউনিয়ন থেকে সৌভাগ্যবান ২০ জন এলসিএস কর্মী নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সঙ্গত কারণে তিন ইউনিয়ন থেকে ১৩ জনকে ওয়েটিং এ রাখা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews