শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

বেনাপোলে ১২দিন নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রের সন্ধান মেলেনি

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া কিশোর তামিম। ছেলের সন্ধান চান অসহায় পিতা। ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে পিতা আব্দুর রহমান। তার ছেলে মো. তামিম (১৪) বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকার এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার ছাত্র।

জানা যায়, গত ১৯ জুন রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে তামিমের পিতা বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাদ্রাসা ছাত্র তামিমের অসহায় পিতা আব্দুর রহমান বলেন, আমার একমাত্র ছেলে তামিম বেনাপোলের কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসায় গত এক বছর যাবত লেখাপড়া করে আসছে। গত ১৯ জুন রাত আনুমানিক ৮ টার দিকে মাদ্রাসা হতে সকলের অগোচরে বের হয়ে কোথায় চলে গেছে কেউ বলতে পারছে না। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে মাদ্রাসা থেকে বের হতে দেখা গেছে।

তিনি বলেন, আমার ছেলে বাড়িতে বা মাদ্রাসার আর ফিরে আসেনি। আমার পরিবারের সদস্যরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে ছেলের কোথাও সন্ধান পাওয়া যায়নি। আমার ছেলে কিছু দিন যাবত উক্ত মাদ্রাসায় লেখাপড়া করবে না বলে বিভিন্ন বায়না ধরত। আমার ধারনা আমার ছেলে মাদ্রাসায় পড়বে না বলে সকলের অগোচরে অন্য কোথাও চলে গেছে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমরা খুঁজে পাওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করছি ।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রটির পিতা থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews