সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে মোংলা বন্দর সেন্টমার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে ২০ হাজার চারা রোপণ করা হবে বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা পণ্য জব্দ শার্শা ও বেনাপোলের বিভিন্ন বাজারে কাচাঁ মরিচের দাম কমে অর্ধেকে নেমেছে

রাফাল পাইলটের মৃত্যুর কথা স্বীকার করলো ভারত

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে সেনা হতাহতের ঘটনা বারবার অস্বীকারের পর অবশেষে পরোক্ষভাবে নিহতের বিষয়টি স্বীকার করেছে ভারত। দেশটির সরকার গোপনে ১০০ জনেরও বেশি সেনা সদস্যকে মরণোত্তর সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জিও নিউজ দাবি করে, অভ্যন্তরীণ চাপে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে যাতে জনসমক্ষে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও নিহত সেনাদের স্মরণ করা যায়।

এর আগে রোববার সামা টিভি এক প্রতিবেদনে জানায়, কাশ্মীরের পেহেলগাম এলাকায় ‘অপারেশন সিন্দুর’ চলাকালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ২৫০ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ তা স্বীকার করতে নারাজ। পাঠানকোট ও উদমপুর বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা আন্তর্জাতিক এবং দেশীয় কয়েকটি স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করলেও সরকারিভাবে বিষয়টি অস্বীকার করা হচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুদ্ধের বাস্তবতা ও তথ্য গোপনের কৌশলের দ্বন্দ্বে নীতিগত ও রাজনৈতিকভাবে চাপের মুখে রয়েছে ভারতীয় সরকার ও সামরিক বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews