শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

শার্শা সীমান্তে ভারতীয় চিংড়ির রেণুসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা ভারত থেকে পাচার করে আনার সময় একটি ভলবো পিকআপভ্যানসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।অভিযানে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার হেলাতলা পোষ্টের তুলসীডাঙ্গা গ্রামের কুদ্দুস আলীর ছেলে জীবন হোসেন (২২) নামের এক যুবককে আটক করে তারা।

সোমবার (০৭ জুলাই) রাত সাড়ে ৩ টার দিকে কায়বা বিওপির টহল দল অভিযান চালিয়ে চিংড়ির রেনুপোনার এই চালানটি আটক বিজিবি।

কায়বা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ২২ নম্বর সাব-পিলার এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের কামারবাড়ি মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় জীবন হোসেন নামে একজন পাচারকারী ও ৫০ টোপ ভারতীয় চিংড়ির রেণু পোনা ও একটি ভলবো পিকআপভ্যান আটক করা হয়। যার সিজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার পাচারকারী সহ রেনুপোনার চালান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যাক্তির নামে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews