শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

যৌথ বাহিনীর অভিযানে খুলনায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ৪ শীর্ষ সন্ত্রাসী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: খুলনা মহানগরীর লবনচরা থানাধীন জিন্নাহপাড়া এলাকায় ৮ জুলাই মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একাধিক মামলার আসামী শাকিল গ্রুপ এর প্রধান শীর্ষ সন্ত্রাসী শাকিল শেখ কে আটক করা হয়। সাথে আরো আটক করা হয় একই গ্রুপের মোঃ শাকিল ও শহিদুল ইসলাম খোকনকে।

পাশাপাশি আশিক গ্যাংয়ের সক্রিয় সদস্য মোঃ ইয়াসিনকেও আটক করে যৌথ বাহিনী। অভিযানে ১টি বিদেশি পিস্তল, দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, ১টি ডামি রিভলবার, দেশীয় ধারালো অস্ত্র, ইয়াবা ও অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনে তাদের সন্ত্রাসী কার্যক্রমের আলামত পাওয়া গেছে।

পরবর্তীতে আটককৃত শীর্ষ সন্ত্রাসীদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews