1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

অন্তর্বর্তী সরকার নয়, বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরাই-ড. আলী রীয়াজ

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, “অন্তর্বর্তী সরকার নয়, বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরাই। এজন্যই এই সরকারের নাম দেওয়া হয়েছে ‘অন্তর্বর্তী সরকার’।“

বুধবার রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ বিষয়ক এক সংলাপ সভায় তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, “আমি বিস্ময়ের সঙ্গে জানতে চাই—গত ১৬ বছর ধরে যে পরিস্থিতি সাংবাদিকরা মোকাবেলা করেছেন, সে সময় সাংবাদিক ইউনিয়ন বা আপনারা সিভিল সোসাইটিকে যুক্ত করে কেন এমন কোনো উদ্যোগ নিতে পারেননি, যারা গত ১৬ বছরকে পর্যালোচনা করতে পারতেন?”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের মাঝে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন—আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ?”

ড. আলী রীয়াজ আরও বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে এক বছর আগের ঘটনা। জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকদের ডেকে একটি বৈঠক করেছিলেন। সেখানে উপস্থিতরা কে কী বলেছিলেন, তা আপনারা জানেন। এটা কি সাংবাদিকতা? আমি কি তাকে সাংবাদিকতা বলতে পারি? আপনি বলুন, আমি রক্ষা করব তাকে কি?”

সাংবাদিকদের মধ্যে বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের সাংবাদিক ইউনিয়নগুলো দলীয় বিভাজনে এতোখানি বিভক্ত হয়েছে, এর অবস্থা আপনি দেখুন। শুধু তাই নয়, এই প্রশ্নগুলোও আমরা করতে চাই না? এরপর অন্যের কাছে সাংবাদিকতার উন্নতির জন্য সাহায্য চাইব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট