রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

বেনাপোলে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ চোরাচালানী পণ্য জব্দ

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
Oplus_131072

বেনাপোল প্রতিনিধি:: যশোরের একাধিক সীমান্তে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারিনি তারা।

শনিবার (০৪ অক্টোবর) বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়নের টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোলের কয়েকটি সীমান্তে মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। যার সিজার মূল্য ১৭ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কিছু সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews