রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

পাইকগাছায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজাহান শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আব্দুস সামাদ।

এ সময় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং সঠিক সময়ে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে শিশুদের এই রোগ থেকে নিরাপদ রাখা সম্ভব। আগামী ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews