রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কমিউনিটি কেন্দ্রিক সচেতনতা বৃদ্ধি করতে হবে-মো: ফিরোজ সরকার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কমিউনিটি কেন্দ্রিক নেতৃবৃন্দের এগিয়ে আসা প্রয়োজন। সকলকে নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করে প্রশাসক বলেন, ধারাবাহিকভাবে নগরীর সকল এলাকা পরিচ্ছন্ন করা হবে। কিন্তু পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সে কারণে নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণের বিষয়ে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কেসিসি’র পাশাপাশি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের এগিয়ে আসতে হবে।

কেসিসি প্রশাসক মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘‘স্ট্রেনদেনিং কমিউনিটি এনগেজমেন্ট ফর হেলথ এন্ড ওয়েল-বিয়িং’’ শীর্ষক কর্মশালার উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের ‘নন কমিউনিক্যাবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম’ এর আওতায় খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক ২ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর ও খুলনা সিটি কর্পোরেশনের অধীনে নগরীতে ‘স্বাস্থ্যকর শহর-খুলনা’ প্রকল্পের কার্যক্রম চলমান। প্রকল্পের আওতায় মহানগরীর ৩টি ওয়ার্ডের (৬, ১৮ ও ২৫) বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর খাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতার বর্তমান অবস্থা চিহ্নিত করা হয় এবং চিহ্নিত বিষয়গুলি সম্মিলিতভাবে সমাধানে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় পরিস্কার-পরিছন্নতা অভিযানের অংশ হিসাবে ৩ টি ওয়ার্ডে বিদ্যমান ৩ টি পুকুর পরিস্কার ও শারীরিক পরিশ্রমকে উৎসাহিত করার জন্য একটি সাইকেল র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছা: শাহীন আখতার পারভীন, বিটিসিএল-খুলনার উপমহাব্যবস্থাপক মো: তরিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মো: মিজানুর রহমান, কুয়েট-এর ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনজুর মোর্শেদ ও প্রফেসর ড. তুষার কান্তি রায়, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসেন আলী খন্দকার ও শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব আলম। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, শামীমা সুলতানা শিলু, যমুনা টিভি-খুলনার প্রতিনিধি শেখ আল-এহসান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা রেজবিনা খানম, এসকেএম তাছাদুজ্জামান, গাজী সালাউদ্দিন সহ ওয়ার্ড সচিববৃন্দ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews