রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

নিহত সাংবাদিক হায়াতের পরিবারের পাশে বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারানো সাংবাদিক এস এম হায়াত উদ্দিেিনর কবর জিয়ারত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা।
বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিেিনর গ্রামের বাড়িতে তার কবর জিয়ারত ও শোকাহত পরিবারকে আর্থিক সহয়তা দেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এ এইচ সেলিম। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছুটে আসেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আতিয়ার সরদার, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ শত শত নেতাকর্মীরা।
এম এ এইচ সেলিম সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি সহ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উলেখ্য বাগেরহাট শহরের হাড়িখালি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪২ কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
এসময় এম এ এইচ সেলিম বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এক লক্ষ টাকা নিহত হায়াত উদ্দিনের পরিবারের হাতে তুলে দেন এবং তার ২ শিশু সনতানের লেখাপড়ার দায়িত্ব ভার গ্রহনের প্রতিশ্রুতি প্রদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews