1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছা-কয়রায় রফিকুল ইসলামের ৩১ দফা প্রচারণা ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরতে পাইকগাছা ও কয়রার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।

শুক্রবার(১০ অক্টোবর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে পাইকগাছার কাশিমনগর বাজার ও মৎস্য আড়ৎদারি মার্কেটে গণসংযোগ করেন। পরে কয়রার মসজিদকুড়, আমাদী ও গিলাবাড়ীসহ বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে লিফলেট বিতরণ ও পথসভা করেন।

গণসংযোগকালে রফিকুল ইসলাম তরুণদের উদ্দেশ্যে বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গুণগত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে, স্কুল-কলেজে ঝরে পড়ার হার কমবে এবং তরুণদের জন্য ব্যাপক আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, “বেকারত্ব দূরীকরণ ও তারুণ্যের বাংলাদেশ গড়তে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণরা প্রথম ভোটটি ধানের শীষে দিন।”

গণসংযোগে উপস্থিত ছিলেন—এডভোকেট সরোয়ার মাহবুব, নজরুল ইসলাম, আলাউদ্দিন, হুমায়ুন কবির, শেখ হাবিবুর রহমান, শাহাবুদ্দিন সরদার, জিএম ফারুক হোসেন, আক্তার হোসেন, জামান, ফারুক, জাফর সরদার, আবু মুসা, তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, শেখ ইদ্রিস, রবিউল ইসলাম, মিনারুল ইসলাম, আব্দুল হাদি, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, নকিম জোয়ার্দার ও তরিকুল ইসলাম।

এছাড়া জুম্মার নামাজ শেষে ঐতিহাসিক কয়রার মসজিদকুড় মসজিদে প্রাথমিক চিকিৎসা সামগ্রীর বক্স প্রদান করেন সাবেক এ ছাত্রনেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট