রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

নিখোঁজের ৪দিন পর শার্শার মাসুদের লাশ ঝিকরগাছার নির্মানাধীন একটি ঘর থেকে উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: নিখোঁজের চারদিন পর যশোরের ঝিকরগাছা থেকে শার্শার এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মাসুদ রানা (২১) যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে ব্যাটারিচালিত ভ্যানের চালক।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার হেড়ে বায়সা ও আশ্বিংড়ি গ্রামের মধ্যবর্তী স্থানে একটি নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানান ঝিকরগাছা থানার ওসি গাজী নুর মোহাম্মদ।

নিহত ভ্যানচালকের বাবা আব্দুল আজিজ বলেন, গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে খাওয়া দাওয়া করে মাসুদ রানা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রতিদিন সে আছরের নামাজের পরপরই বাড়ি ফিরে আসে। কিন্ত ওইদিন সে এশার আজান হয়ে গেলেও বাড়ি ফেরেনি। তারপর আমি সহ বাড়ির আর সকলে তাকে অনেক খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে পরের দিন শার্শা থানায় একটি জিডি করি। নিখোঁজের ৪দিন পর পুলিশ ছেলের লাশ উদ্ধার করেছে। ছিনতাইকারীরা ভ্যানের জন্য তার ছেলেকে ফাঁস দিয়ে হত্যা করেছে বলে তিনি জানান।

ঝিকরগাছা থানার ওসি গাজী নুর মোহাম্মদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ধারনা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews