রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

২৪ দিন ওসি শূণ্য যশোরের বেনাপোল পোর্ট থানা, ৭ বছর নেই ওসি তদন্ত

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
Oplus_131072

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারনে শার্শা উপজেলায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মানিক কুমার সাহা। তদন্ত ওসি নেই দীর্ঘ ৭ বছর ধরে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর পোর্ট থানা ওসি রাসেল মিয়াকে বদলী করা হয়। ২৪ দিন পার হয়ে গেলেও বেনাপোল পোর্ট থানায় কোন ওসি নিয়োগ দেয়া হয়নি। প্রায় একমাস হতে চলল অভিভাবক বিহীন এ থানা। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৭ বছর যাবত এ থানায় কোন তদন্ত ওসি নিয়োগ দেওয়া হচ্ছেনা।

ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার ৩টি ইউনিয়নের মানুষ আইন শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় পড়ছে এলাকার সাধারণ মানুষ। থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে দায়িত্বরত ওসি কিছুই বলতে পারছেন না। এর ফলে চুরি ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে চলেছে। ওসি বদলী হলে নতুন ওসি যোগদান না করলে সেখানে শুন্যতা তৈরী হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারনের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পারে। থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি ছিনতাই মারামারি হলেও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না থানা কর্তৃপক্ষের।

সীমান্তের গুরুত্বপুর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সিমান্ত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড হয়। সম্প্রতি থানায় ওসি, তদন্ত ওসি না থাকায় বেনাপোল চেকপোষ্টে প্রতারনা বেড়ে গেছে। দুর দুরান্ত থেকে আসা পাসপোর্টযাত্রীদের বিভিন্ন ভাবে বুঝিয়ে চেকপোষ্ট এলাকায় প্রতিদিন ছিনতাই প্রতারনা হলেও দেখার কেউ নেই। দিন দিন এ অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতারকরা ওসির বদলীর কথা শুনার পর তাদের অপরাধমূলক কাজ আরো বাড়িয়ে দিয়েছে। তেমনি বিভিন্ন গ্রামেও এরকম অপরাধমূলক কর্মকান্ড চলছে। এ ছাড়া সম্প্রতি গাঁজা ফেনসিডিল এর চালানও ভারত থেকে বেশী আসছে। আর দুর দুরান্ত থেকে নেশার আশায় আসা তরুন যুবকরা বেনাপোলসহ পুটখালী, বারোপোতা ও শিকড়ী এলাকায় ভীড় জমাচ্ছে। কারন এসব জায়গায় হাত বাড়ালে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় ওসির দায়িত্বে থাকা এস আই মানিক কুমার সাহা বলেন, কবে নাগাদ ওসি নিয়োগ হবে সেটা আমি বলতে পারবো না। উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। আমি বর্তমানে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নতিসহ নানা অপরাধের খবর পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। টহল দিচ্ছি থানার বিভিন্ন এলাকায়। আশা করি কোন সমস্যা হচ্ছে না।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews