রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

দাকোপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

দাকোপ(খুলনা) প্রতিনিধি:: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগীতা করেন বে-সরকারী উন্নয়ন সংস্থা জেজেএস, সুশীলন, নবলোক, কারিতাস, উত্তরন, হীড বাংলাদেশ, ব্যাক, আদ্-দ্বীন, ফেন্ডশীপ, আশার প্রদীপ, কমপ্রশন,সিপিপি। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেনা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ, উপজেলা মেরিন ও ফিশারী কর্মকর্তা বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মোঃ আবুল বাসার, উপজেলা সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালী, এনজিও প্রতিনিধি মোঃ সোহেব হোসেন, ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মোঃ আতাউর রহমান প্রমুখ। সভাশেষে একটি বর্নাঢ্য র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews