রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় খুলনায় নিসচার দোয়া-মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: লন্ডনে চিকিৎসাধীন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় খুলনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শেরেবাংলা রোডস্থ সিয়াম কনফারেন্স রুমে এ দোয়া মাহফিলের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখা।

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় দোয়া-মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।

এসময় উপস্থিত নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার উপদেষ্টা দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পৃষ্ঠপোষক বোরহান উদ্দিন জুয়েল, এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও নিসচার কেন্দ্রিয় কমিটির সদস্য মো. কামরুল ইসলাম আলমগীর, খুলনা মহানগর পাইকারী ও খুচরা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সাইমুন ইসলাম রাজ্জাক, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজ, উপদেষ্টা বঙ্গরাজ দেলোয়ার, বিএনপি নেতা জাহান আলী, নিসচার খুলনা মহানগর শাখার সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জিয়াউল হক মিলন, হুমায়ুন কবীর, সদস্য নিয়ামুল বারী হুজাইফা, জিএম রাসেল ইসলাম, কাজী হাসিবুল হক, মোস্তাফিজুর রহমান, সাকিব হাসান প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের সড়ক নিরাপদ করতে এবং দুর্ঘটনা প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষে টানা ৩২ বছর লড়াই করছেন নিসচা এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে তিনি চিকিৎসাধীন। ব্রেন টিউমারের কারণে চলতি বছরের আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন। আমরা চাই তিনি যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত এসে আবার মানুষের জন্য কাজ করতে পারেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews