রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের স্টিলের বাস্ক থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল্লাহ শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে। সে পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যান চালক ছিল।

নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে তার সাথে আমার শেষ দেখা হয়। প্রতিদিন রাতে আব্দুল্লাহ তার ভ্যান নিয়ে বাড়ি ফেরে কিন্তু রাত গভীর হলেও না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি। ছেলেকে অনেক খুঁজেও তাকে না পেয়ে পরের দিন শনিবার শার্শা থানায় একটি জিডি করেন ইউনুস আলি মোড়ল। এর তিন দিন পর তার লাশ উদ্ধার করল পুলিশ।

আব্দুল্লার ভাই নাজমুল হোসেন বলেন, আমার ভায়ের খুনিদের বিচার চাই। অভাবের সংসার। এখন তার স্ত্রী ও দুটি সন্তানের ভরনপোষণ দায়িত্ব কে নেবে ?

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তাকে জবাই করে একটি বাক্সের মধ্যে ভরে ওই বাড়িতে রেখে দেয় খুনিরা। ‘ব্যাটারির ভ্যান ছিনতাইয়ের জন্যই’ তাকে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিদের আটকে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews