রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্বমান দিবস উপলক্ষ্যে আলোচনাসভা মঙ্গলবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
বিশ^ মান দিবস পালনে এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ^ বিনির্মাণে-মান’।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পণ্য ও সেবার মান প্রণয়ন এবং টেকসই উন্নয়ন অর্জনে বিএসটিআইকে শক্তিশালী করতে হবে। বিএসটিআই পণ্যেরমান প্রণয়ন ও পরীক্ষার কাজগুলো তদারকি করে এবিষয়ক সার্টিফিকেশন দিয়ে থাকে। মোবাইলকোর্টের মাধ্যমে পণ্যের মান, সঠিকভাবে উৎপাদন করছে কিনা ইত্যাদি যাচাই করে কাঙ্খিত মানের না হলে মোবাইলকোর্ট ও জরিমানা করা হয়। গত এক বছরে খুলনা বিএসটিআই এর আওতায় ৮৩টি মোবাইলকোর্ট করে প্রায় সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে পণ্যেরমান ঠিক থাকলে, জরিমানা করার দরকার হয় না। তিনি বলেন, এসডিজি অর্জন করতে হলে পণ্যের গুণগতমান ধরে রাখতে হবে। পণ্যের গুণগতমান নিশ্চিত করতে প্রচার চালাতে হবে এবং দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। পণ্য কেনা-বেঁচার সময় যাচাই-বাছাই করে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সালমা বেগম। খুলনা বিএসটিআই’র উপপরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে ধন্যবাদ জানান উপপরিচালক (রসায়ন) এবিএম রইসুল আলম। অনুষ্ঠানে এসবি ফুডের প্রতিনিধি মোঃ আওলাদ হোসেন ও বাংলাদেশ এডিবল অয়েল লি. এর মোঃ মনিরুল ইসলাম বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews