রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

মুন্সিগঞ্জে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে অবৈধ জাল ও ইলিশ জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মুন্সীগঞ্জের শ্রীনগরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ অক্টোবর সোমবার সকাল ৭ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা, সেনাবাহিনী, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও আনসারের সমন্বয়ে মুন্সীগঞ্জেরর শ্রীনগর থানাধীন বয়াতীর চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৭ কোটি ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ২০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৪০ পিচ চায়না দুয়ারি জালসহ ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews