1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কচুয়ায় ঘর ভাঙচুর ও জমি দখল: ৪ আসামি জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পাইকগাছার হাড়িয়া আবাদে পাখিদের কলকাকলিতে মুখর প্রকৃতি বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড ফজলে রাব্বির যোগদান

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বি। তিনি ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত এসিল্যান্ড ফজলে রাব্বিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল উপস্থিত ছিলেন।

নবাগত এসিল্যান্ড মোঃ ফজলে রাব্বি ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণ শেষে তিনি বলেন, “জনসেবাই আমার অঙ্গীকার। সেবার মানসিকতা নিয়ে কাজ করে ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।”

অন্যদিকে, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম নতুন কর্মস্থল রূপসা উপজেলায় যোগদান করবেন বলে জানিয়েছেন। তিনি ২০২৪ সালের ১৮ এপ্রিল থেকে পাইকগাছা উপজেলায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট