রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

দাকোপে মৎস্য চাষিদের সচেতনতায় প্রচারাভিযান সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

দাকোপ প্রতিনিধি:: দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
“জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ সামছু উদ্দিন, দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হাসান, উপজেলা ফিশারিজ অফিসার বিপুল কুমার সাহা। বক্তৃতা করেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ড. রফিকুল ইসলাম খান, ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট মাসুদুর রহমান, শিক্ষক সৌমিত্র কুমার বাইন, মনিশংকর বর্মন, মিতালী দেবী শিউলি, পার্থ প্রতীম রায়, মৃগাঙ্গ বাইন, মোঃ আবুল কালাম আজাদ, কুন্তল কুমার বর্মন এবং সালমান গাজী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের জাতীয় প্রশিক্ষক কিংকর চন্দ্র সাহা। এর আগে সকাল ৮ টায় কমিউনিটির সদস্যদের অংশ গ্রহনে খলিষা নদী তীরে প্রচার র‌্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকল্পের বিষয় ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews