রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

পাইকগাছায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (সফল-IWRM) প্রকল্পের উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সলিডারিডাড-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ এস এম ফেরদৌস এবং উত্তরণ-এর প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোহাম্মদ ইকবাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল।

সলিডারিডাড প্রোগ্রাম অফিসার সুব্রত রায়ের সঞ্চালনা উপস্থিত ছিলেন উত্তরণের ওয়াটার ক্লাস্টার অফিসার মোঃ আব্দুস সাত্তার, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী, মোঃ জাহাঙ্গীর আলম সানা, পীযুষ মণ্ডল, মোঃ আব্দুল্লাহ সরদার, মোঃ খোরশেদুজ্জামান, ইউপি সচিব মিরাজ আহমেদ, ইউপি সদস্য টিএম হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সভায় পানি সম্পদ ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন, খাল ও জলাশয় পুনঃখনন, এবং পানি ব্যবহারের সমন্বিত পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews