রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার

খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করে। যা ভবিষ্যতে দেশ গঠনে সহায়ক হবে। এ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি বিষয় নিয়ে যৌক্তিকভাবে নিজেদের মতামত তুলে ধরতে শেখে। বিতর্ক একটি সৃজনশীল শিক্ষা মাধ্যম। তাই বিতর্কচর্চা ধরে রাখতে হবে। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবে অংশগ্রহণই বড় কথা। এধরণের অনুষ্ঠান শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও করার জন্য প্রধান অতিথি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইন্ডিপেন্ডেন্ট বিশ^বিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) লিমা চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. রিয়াদুল মাহমুদ, সিনিয়র কর্মকর্তা শাহনাজ পারুল ও মোঃ ফুয়াদ হোসেন। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক শেখ দিদারুল আলম। বিতর্ক প্রতিযোগিতায় দায়িত্বপ্রাপ্ত মডারেটর নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাউদ আল-ফয়সাল রাজু, প্রতিযোগিতার বিচারক খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আখতারুজ্জামান ও কুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য) মনোজ কুমার মজুমদার বক্তৃতা করেন। খুলনা প্রান্তিকা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ইন্ডিপেন্ডেন্ট বিশ^বিদ্যালয় বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে প্রধান অতিথি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল এবং রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিতর্ক প্রতিযোগিতায় মহানগরের আটটি স্কুল অংশ গ্রহণ করে। আজ ফাইনালে খুলনা পাবলিক কলেজ ও নৌবাহিনী স্কুল ও কলেজ একে অপরের মুখোমুখি হয়। এতে বিজয়ী খুলনা পাবলিক কলেজ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews