রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা দখলদারী বরদাস্ত করা হবে না- জেলা বিএনপি আহ্বায়ক মন্টু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মন্টু বলেছেন, কোথাও কোনো প্রকার বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, হুকুমদারী কিংবা দখলদারী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, দলের ভেতর থেকেও যদি কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকে এবং তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধেও সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকালে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি মৎস্য আড়ৎদারীকে আধুনিকায়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে গণসংযোগ পরিচালনা করেন।

সভায় সভাপতিত্ব করেন মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

এসময়ে বক্তব্য রাখেন-
পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মণ্ডল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকী, সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দীন নায়েব, সাংবাদিক জিএম মিজানুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস ও মনিরুল ইসলাম মন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি মেছের আলী, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, যুগ্ম আহ্বায়ক আজাহারুল সানা, মাসুদ পারভেজ, ওয়ায়দুল্লাহ সরদার, মৎস্য আড়ৎদারী সমিতির সহ-সভাপতি রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সদস্য আব্দুল মালেক, ফুল মিয়া সরদার, সালাউদ্দিন গাজীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews