রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার

অবশেষে দুর্নীতির অপরাধে বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ‘ঘুষ নেওয়ার অপরাধে ‘গ্রেপ্তারের পর অবশেষে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি।

শামীমা আক্তারকে গত ৭ অক্টোবর গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংস্থাটি তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন বলা হয়েছে, “যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুদক কর্তৃক গ্রেপ্তার হয়েছেন,

যেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী সরকার তাঁকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এর আগে গত ৬ অক্টোবর বিকালে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, “ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় ৭ অক্টোবর সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়”।

শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা। তিনি যশোর কোতয়ালী থানার ৩০২, নাজির শংকরপুর এলাকার, হাসিবুর বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের বাসিন্দা।

উপপরিচালক সালাহউদ্দীন বলেন, “যারা এই ঘুষের টাকার পেছনে রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews