1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

বেনাপোল স্থলবন্দরে আনসারের দুই প্লাটুন কমান্ডার প্রত্যাহার ও সিকিউরিটি গার্ড কর্মকর্তা বরখাস্ত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল স্থলবন্দরে অবৈধভাবে পণ্যচালান পাচারে জড়িত থাকার অভিযোগে শ্রী অসিত কুমার এবং ইয়ামিন কবির নামে দুইজন আনসারের প্লাটুন কমান্ডার প্রত্যাহার ও বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে আনসারের দুইজন প্লাটুন কমান্ডার প্রত্যাহার এবং বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেন বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানার ভবেরভেড় বাইপাস সড়কের ট্রাক টার্মিনালের সামনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ঢাকা মেট্রো ট-২২-৭৫৬৬ নম্বরের একটি বাংলাদেশি ট্রাক থেকে অবৈধ পণ্যচালান আটক করে। এ ঘটনার পর ২৩ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে, ওই দিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের ৯,১০,১১ এবং ছোট আচড়া মোড়ে গেটে দায়িত্বরত আনসার সদস্যরা অবৈধ পণ্য পাচারের ঘটনায় জড়িত ছিলেন। এরা হলেন নাজমুল হক, কৃষ্ণ কুমার দাস, ,শ্রী আনন্দ কুমার দাস ও মোঃ রাসেল শেখ।

এছাড়া ও বন্দরের আনসার ক্যাম্পের দুইজন প্লাটুন কমান্ডার শ্রী অসিত কুমার বিশ্বাস এবং ইয়ামিন কবীর একই ঘটনার সাথে সম্পৃক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তের ভিত্তিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে উল্লিখিত আনসার সদস্যদের বেনাপোল স্থলবন্দর থেকে প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ও ১৫ অক্টোবর থেকে তাদের বায়োমেট্রিক হাজিরা স্থগিত করা হয়েছে।

এদিকে, বেনাপোল স্থলবন্দরের বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফাত সার্ভিসেস লিমিটেড এর প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারের বিরুদ্ধে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত অনিয়ম সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা মেলায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাকে বরখাস্ত করেছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) শামীম হোসেন রেজা বন্দরের আনসারের দুইজন প্লাটুন কমান্ডার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, “যাতে সংশ্লিষ্ট কেউ আর বন্দরের ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”অপরদিকে স্থলবন্দরের বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফাত সার্ভিসেস লিমিটেড এর প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দর এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরও

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট