রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার

পাইকগাছায় নদী থেকে লাশ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় পরপর দুই দিন নদী থেকে দুইটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সোলাদানা বাজার সংলগ্ন শিবসা নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাইকগাছা নৌ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের নাম ইকরাম হোসেন (৪৭)। তিনি খুলনা সোনাডাঙ্গা থানার মহাসীনউদ্দীন সড়কের বাসিন্দা এবং বানরগাতির মৃত মো. দেলোয়ার হোসেনের মেঝ ছেলে।

নৌ পুলিশের এসআই সবুর হোসেন জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এর একদিন আগে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার দেলুটির জিরবুনিয়া স্লুইসগেট সংলগ্ন নদীচর থেকে রানা খলিফা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
পরপর দুই দিনে নদী থেকে দুইটি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews