রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার

পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় নতুন বাজার চত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ এর সভাপতিত্বে এবং সম্পাদক প্রভাষক আবু ছালেহ মো. ইকবাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, অধ্যাপক শামিম আজাদ লিটু, সহ-সভাপতি জগন্নাথ দেবনাথ, কোষাধ্যক্ষ নারায়ণ দেবনাথ, সাবেক ব্যাংকার প্রজিৎ রায়, শিক্ষক বিমল ঘোষ, নাসির উদ্দিন, শিক্ষক শিব শংকর রায়, আবুল কালাম, শংকর দেবনাথ, বাবুল সরদার, মিজানুর রহমান, বিল্লাল বিশ্বাস, সনজিত ঘোষ, সুভাষ দেবনাথ, শংকর মল্লিক ও ইমরান হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ব্যবসায়ী সমবায় সমিতি হলো স্থানীয় ব্যবসায়ীদের ঐক্য ও সহযোগিতার প্রতীক। এই সমিতির মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ও ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। তারা সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার আহ্বান জানান।

শেষে সমিতির আগামী দিনের পরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত অনুমোদনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews