1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চূড়ান্ত সমঝোতা স্মারকে অগ্রগতি, শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ জনসেবায় প্রশাসনকে হয়রানিমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভা ও কেক কাটা অনুষ্ঠিত পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ; নদীতে অবমুক্ত এমপি আমীর এজাজ খানকে এলবিকে সরকারী মহিলা কলেজের পক্ষথেকে সংবর্ধনা হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ পাচারকারি আটক জমি বিরোধের জেরে শরণখোলায় বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ২, পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তি সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ ১০ মাদককারবারি আটক

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (২০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় বিচারকের স্ত্রীকে আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। আর আহত তাসমিন নাহার বিচারকের স্ত্রী।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতককে আটক করেছে। আটক ব্যক্তিও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘একজন নিহত হয়েছেন এবং তার মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘ঘাতককে আটক করা হয়েছে। তিনিও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট