1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

আজকের ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীতেই, বাইপাইল নয়

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের ইতিহাসে সর্বোচ্চ মাত্রার ভূকম্পনের মাত্র ২৪ ঘণ্টা না যেতেই আবারও কেঁপে উঠলো জনপদ। শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি ঘটে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। তার ২৪ ঘণ্টা না পেরোতেই শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হয় এই ভূকম্পন। তবে এটি গতকালের তুলনায় দুর্বল হওয়ায় তেমন প্রভাব পড়েনি।

শনিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিজাম উদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মৃদু মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার ২৬ কিলোমিটার দূরে গাজীপুরের বাইপাইল এলাকায় ছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ ম্যাগনিটিউড। এই ভূমিকম্পটিও গতকালের কম্পনটির সমান গভীরতায় সংঘটিত হয়েছে। একই তথ্য দেখানো হয় সরকারি ভূমিকম্প পর্যবেক্ষক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও।

কিন্তু দুপুর ১টার দিকে ওয়েবসাইটের তথ্য পরিবর্তন করে আবহওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। ঢাকার আবহাওয়া অফিস থেকে নরসিংদীর পলাশের দূরত্ব একই অর্থাৎ ২৬ কিলোমিটার দেখিয়েছে তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট