1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছায় নিরাপদ সড়ক চাই-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ছাগল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, পথ যেন হয় শান্তির মৃত্যু নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত দুই পরিবারের মাঝে দুটি মাদি ছাগল প্রদান করা হয়। নিরাপদ সড়ক চাই পাইকগাছা শাখার সভাপতি এইচ এম সফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, নিসচার সহ-সভাপতি ও সাংবাদিক আব্দুল আজিজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান মিজান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পাইকগাছা ঠিকাদার সমিতির সভাপতি এমএম আ. সামাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওহাব, যুবনেতা হুরায়রা বাদশা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে সড়ক দূর্ঘটনায় আহত পরিবারের সদস্য কপিলমুনি শ্রীরামপুরের কল্যাণী বিশ্বাস ও শান্তি বেগমকে নিরাপদ সড়ক চাই পাইকগাছা শাখার পক্ষ থেকে দুটি মাদি ছাগল তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট