বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ১৭০০ দোহায় ট্রাম্প-ইরান বৈঠক, বিশ্বজুড়ে কূটনৈতিক জল্পনা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ১২ নাবিক উদ্ধার পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা পাইকগাছায় ১ যুগ বন্ধ মাদ্রাসা: দানকৃত জমি ফেরতের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির গণবিজ্ঞপ্তি খুলনা নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা শরিফ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

ডেস্ক:: পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে মহাকাশের কক্ষপথ থেকে তোলা ছবিতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী যেন নিজস্ব এক উজ্জ্বল আভায় ঝলমল করছে। আর সেই ঝলমলে শহরের কেন্দ্রবিন্দুতে দেখা যাচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, কাবা শরিফ।

ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ডন পেটিট। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দক্ষ ‘অ্যাস্ট্রো ফটোগ্রাফার’ ও রসায়ন প্রকৌশলী ডন পেটিট গত ২ ডিসেম্বর তাঁর এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, “মহাকাশের কক্ষপথ (অরবিট) থেকে তোলা সৌদি আরবের মক্কা। মাঝখানের উজ্জ্বল ছোট্ট এলাকাটি কাবা শরিফ, ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, যা মহাকাশ থেকেও দৃশ্যমান।”

মহাকাশ থেকে তোলা এই ছবিতে মক্কা নগরীর বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে। পাহাড়ি উপত্যকায় অবস্থিত মক্কার কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম)। লাখ লাখ এলইডি এবং সোডিয়াম লাইটের কারণে রাতের বেলা মক্কা নগরী এত উজ্জ্বল দেখায়। এই আলোকরশ্মির কেন্দ্রে যে সাদা গোলকটি সবচেয়ে বেশি ঝলমল করছে, তা হলো পবিত্র কাবা।

ইন্টারনেট ব্যবহারকারীরা পবিত্র শহর মক্কায় এই দিব্য আলোর দৃশ্য দেখে অভিভূত হয়েছেন। অনেকেই ছবি তোলার এবং তা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য নভোচারী ডন পেটিটকে ধন্যবাদ জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews