1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ চিতলমারীতে বসতভিটা রক্ষার্থে এক নারীর সংবাদ সম্মেলন মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

ডেস্ক:: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তের জন্য রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি।

রোববার সকাল থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়। মরদেহগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর পুনরায় দাফন করা হবে।

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানান, আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ তোলা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন এ কাজে সিআইডিকে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত শনাক্তকরণের জন্য ১০ জন আবেদন করেছেন। আনুমানিক ১১৪ জন মরদেহ উত্তোলন করা হবে, তবে প্রকৃত সংখ্যা কাজের সময় নিশ্চিত হবে।

গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত অজ্ঞাত পরিচয়ের ১১৪ জন শহীদকে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে আইনগতভাবে পরিচয় নিশ্চিত করা হবে এবং পরবর্তীতে মরদেহ পরিবারদের হস্তান্তর করা হবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট