মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই-প্রধানমন্ত্রী খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় অপহরণ মামলার আসামি আটক, কিশোরী উদ্ধার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত পাইকগাছা থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; চোর আটক

নির্বাচনে প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চাইলেন সিইসি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন।

মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি। এ সময়, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার বিচার বিভাগের সহযোগিতা চান। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী সিইসিরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। তবে আজ সিইসি তার সচিবকে নিয়ে একাই আসেন।

অন্যদিকে, বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানের মাছউদ। তিনি জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।

এর আগে, আজ সকালে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews