1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের জন্য সাশ্রয়ী আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে আজ এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে সেনা সদর দপ্তরে এই সমঝোতাপত্র স্বাক্ষর হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার দেসালেগন মোল্লা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তুলনামূলকভাবে কম ভাড়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্বারা পরিচালিত বিদ্যমান রুটের বাইরের গন্তব্যগুলোতে প্রশিক্ষণ এবং অন্যান্য সরকারি কাজে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেবা নিতে পারবেন তারা।

এই ব্যবস্থাটি ভ্রমণ ব্যয় কমানোর পাশাপাশি সেনা সদস্যদের কম খরচে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিমান সংস্থার পরিষেবা গ্রহণের সুযোগ দেবে।

চুক্তিটি বিদেশে দায়িত্ব পালন এবং মিশন মোতায়েনের সময় গতিশীলতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে; যা একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পরিচালন দক্ষতা এবং সামগ্রিক সক্ষমতায় অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট