শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বের খেলোয়াড়দের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বের খেলোয়াড়দের সাথে মতবিনিময় ও পরিচিতি অনুষ্ঠান রবিবার বিকালে খুলনা বিভাগীয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।

অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। ইংরেজি ভাষার ওপর দক্ষতা বাড়াতে হবে। টার্গেট থাকতে হবে যেন, খেলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। জীবন হতে হবে নিয়ন্ত্রিত। বড় কিছু পেতে হলে অবশ্যই খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। খেলোয়াড় বাছাই পর্বে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

এসময় সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, ইমদাদুল বাশার রিপন, বিসিবির সিলেকটর নাহিদ চৌধুরী, ভেন্যু ম্যানেজার আল আমিন, ভেন্যু কোঅর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, সাবেক ক্রীড়া শিক্ষক এ্যাডভোকেট মোল্লা আফুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ১০ জেলার ৪৭জন ক্রিকেট খেলোয়াড় বাছাই পর্বের অনুশীলন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews