1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা প্রায় শূন্যের কোটায় নেমে গিয়েছিল। তবে সাম্প্রতিক জাতীয় নির্বাচনের মাধ্যমে সেই আস্থা আবারও ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার সংসদের প্রথম দিনের অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর ওপর জনগণের আস্থা ও বিশ্বাস পুনর্গঠনে সরকার কাজ করছে। ভবিষ্যতেও যাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে ও আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হবে।

রাষ্ট্রপতি জানান, বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন, যা নির্বাচন কমিশনের একটি প্রশংসনীয় উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও চর্চা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়েও সরকার ন্যায়ভিত্তিক, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতি আরও বলেন, নবগঠিত সরকারের সামনে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। তবে রাজনৈতিক সদিচ্ছা ও দলগুলোর পারস্পরিক ঐকমত্য থাকলে এসব বাধা অতিক্রম করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, জাতীয় অগ্রগতি ও উন্নয়নের জন্য সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা জাতির কাছে দায়বদ্ধ। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড় এই বিশ্বাসে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট