1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কচুয়ায় ঘর ভাঙচুর ও জমি দখল: ৪ আসামি জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পাইকগাছার হাড়িয়া আবাদে পাখিদের কলকাকলিতে মুখর প্রকৃতি বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার

নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জলবায়ু পরিবর্তনজনিত কারণে এতদাঞ্চলে পরিবেশগত যে পরিবর্তন ঘটেছে তা থেকে পরিত্রাণ পেতে হলে দেশকে সবুজায়ন করতে হবে। এ অঞ্চলে যে উষ্ণতা বেড়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে এর থেকে রক্ষা পেতে হলে বাতাসে অঙ্েিজন সরবরাহ বাড়াতে হবে। আর অঙ্েিজন সরবরাহ বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন ঘটানো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কারণেই পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সকালে নগরীর ২২ওয়ার্ড এলাকার রূপসা ভেড়ি বাঁধ সংলগ্ন এলাকায় ম্যাটেরিয়াল রিকভারী এমআরএফ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বর্জ্য থেকে সার ও গ্যাস উৎপাদনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘‘কাইমেট রেজিলিয়েন্ট কিন সিটিস (থ্রি সি)’’ প্রকল্পের আওতায় এ রিকভারী সেন্টারটি নির্মাণ করা হচ্ছে।
পরে কেসিসি প্রশাসক ২২নং ওয়ার্ড অফিসে এবং ২১নং ওয়ার্ডের জোড়াগেট চত্বরে পৃথক পৃথকভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উদ্যোগে পরিবার পর্যায়ে হোমেস্টেড গার্ডেনিং উপকরণ হিসেবে সুবিধাভোগীদের মাঝে সবজি বীজ, কমপোস্ট সার, জিও ব্যাগ, মগ ও আচড়া বিতরণ করেন।
পরিবেশ বান্ধব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় রেড ক্রিসেন্ট সোসাইটিকে তিনি ধন্যবাদ জানান এবং বাড়ির অব্যবহৃত জায়গায় প্রয়োজনীয় গাছ ও সবজি বাগান করার জন্য সকলের প্রতি আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর মো: মাহবুব কায়সার ও মো: হাফিজুর রহমান মনি, সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ আসাদুজ্জামান মুরাদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ সাদিকুল ইসলাম সাদী, শামসাদ আতিক কিশোর, শেখ রাশিদুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলি, শামসুজ্জামান চঞ্চল, এস এম জামালুল করিম, উপসহকারী পরিচালক মোসাম্মৎ রেঙ্ােনা খাতুন, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো: আব্দুল মজিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট