বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধ, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া। তিনি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, এর আইনি পরিণতি এবং প্রতিরোধে প্রশাসনের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং অভিভাবকদের সন্তানদের ভবিষ্যৎ গঠনে আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা পারভীন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার প্রসারে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ওয়ার্ল্ড ভিশনের স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার দীপল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব আইসাক সরদার, প্রোগ্রাম অফিসার শিল্পী রায় এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী, ৩০ জন অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। সভায় বাল্যবিবাহের কুফল, শিক্ষার গুরুত্ব, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews