বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :

যশোরের শার্শায় দুটি বিদেশি পিস্তলসহ আটক ২

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এই ঘটনায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল শার্শার রুদ্রপুর উত্তরপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের বাসিন্দা রাসেল রানাকে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের বালিশের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী বেনাপোলের পুটখালী এলাকা থেকে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে আটক করে পুলিশ। পুলিশের রেকর্ড অনুযায়ী, আটক রাসেলের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডল জানান, তার নেতৃত্বে একটি চৌকস দল যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত টিম মাঠে কাজ করছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews