1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল কোস্টগার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক কোটি ৪৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরের শার্শায় দুটি বিদেশি পিস্তলসহ আটক ২ গ্রাম আদালতে আইনের সঠিক প্রয়োগ ও তদারকি জোরদারের তাগিদ: বাগেরহাটে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: উপকূলীয় অঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে খুলনার পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় বুধবার (১৭ জুন) সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ৩০ জন এবং এর আগের দিন মঙ্গলবার সোলাদানা ইউনিয়নের ৩৫ জনসহ মোট ৬৫ জন প্রান্তিক কৃষকের মাঝে ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের হাতে বীজ তুলে দেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা এবং সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মণ্ডল।

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আতাউল্লাহ, মো. আব্দুল্লাহ, স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, অ্যাকাউন্টস অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেন, সিএম আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী ও রেশমা সুলতানা। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য, কৃষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির কারণে কৃষি উৎপাদন নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে লবণসহিষ্ণু ধানের জাত সম্প্রসারণ কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এর আগে গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ এর বীজ বিতরণ করা হয়েছিল। ওই জাতগুলোর আবাদে কৃষকরা সন্তোষজনক ফলন পাওয়ায় এবারও কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট