সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কথা ভুলে যাননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই দেশটির মানুষের প্রতি নিজের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন তিনি। তিন বছর আগে ঢাকা সফরে পাওয়া উষ্ণ অভ্যর্থনা এখনও তার মনে অমলিন বলে জানান এই তারকা গোলরক্ষক।

২০২৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশ সফরে এসেছিলেন মার্টিনেজ। সে সময় লাখো ভক্তের ভালোবাসা ও উচ্ছ্বাস তাকে মুগ্ধ করেছিল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগপূর্ণ সমর্থন তিনি নিয়মিত লক্ষ্য করেন। সেই স্মৃতিই এখনও তাকে নাড়া দেয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্টিনেজ। এ সময় উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাপের সুযোগ হয় তার। বাংলাদেশের নাম উচ্চারিত হতেই উচ্ছ্বাসের সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

মার্টিনেজ বলেন, “আমি বাংলাদেশে গিয়েছিলাম। সত্যিই দেশটিকে ভালোবাসি।”

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকেই সেটা বুঝেছি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে ভালোবাসে, সেটা আমার খুব ভালো লাগে। বাংলাদেশের মানুষের প্রতি আমার পূর্ণ ভালোবাসা রইল।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews