সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই-প্রধানমন্ত্রী খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় অপহরণ মামলার আসামি আটক, কিশোরী উদ্ধার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত পাইকগাছা থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; চোর আটক

আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে কেপ ভার্দে ফুটবল দল। আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বের লড়াইয়ের আগে দলটির অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে গত মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট চলাকালীন। ওই টুর্নামেন্টে ভাষাগত সহায়তার জন্য একজন ব্রাজিলিয়ান নারীকে দোভাষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি অধিনায়কের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন।

অভিযোগ অনুযায়ী, দলীয় হোটেলের একটি অনুষ্ঠানে ওই নারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। পরবর্তীতে অসুস্থ বোধ করায় তিনি নিজের কক্ষে ফিরে যান। অভিযোগে বলা হয়, এরপর মেন্দেস তাঁর কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন।

বর্তমানে তুরস্কের ক্লাব ‘ইগদির ফুটবল ক্লাব’-এ খেলা ৩৬ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে গত ১০ এপ্রিল অকল্যান্ড আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী যৌন নিপীড়নের শাস্তি অত্যন্ত কঠোর এবং অভিযোগ প্রমাণিত হলে মেন্দেসের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে এই স্পর্শকাতর বিষয়ে এখন পর্যন্ত মেন্দেস, তাঁর আইনজীবী কিংবা কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews