বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জন্য উপহারের ৫শ’ কেজি আম পাঠালো বাংলাদেশ কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ চিতলমারীতে উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চোখ মানুষের অমূল্য সম্পদ-নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল হলেও নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে তারা কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তবে এই পুরোনো পরিসংখ্যানকে পাশে রেখে মাঠের বাস্তবতায় পা মাটিতেই রাখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। চলতি বিশ্বকাপে ইতিমধ্যে ৫ গোল করা এই ফুটবলার শেষ ১৬-এর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে নিজেদের জয়ের সম্ভাবনা বেশ কমই দেখছেন।

আগামী ৫ জুলাই নকআউট পর্বের ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। মাঠের লড়াই শুরুর আগে এক সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার সিটির এই ‘গোলমেশিন’ স্পষ্ট করেন যে, অতীতে যা-ই হোক না কেন, বর্তমানে ছন্দে থাকা ব্রাজিলের মুখোমুখি হওয়াটা বেশ কঠিন। ব্রাজিলকে হারানো যাবে কি না, এমন প্রশ্নের জবাবে হলান্ডের সোজাসাপটা মন্তব্য, সম্ভাবনা খুবই ক্ষীণ।

বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠা এবং প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পাওয়া নিয়ে হলান্ড বলেন, “আমরা শেষ ষোলোতে উঠেছি। এখন সামনে দুর্দান্ত সব দলের মুখোমুখি হতে হবে, তাই কাজটা মোটেও সহজ হবে না। পরের ধাপে যাওয়া খুবই কঠিন। আমরা পারব কি না, সেটাও নিশ্চিত জানি না। তবে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছি।”

নরওয়ে এর আগে যে তিনবার বিশ্বকাপে খেলেছে, তার মধ্যে দুবারই বিদায় নিতে হয়েছে এই শেষ ষোলোর মঞ্চ থেকে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে আবারও সেই একই জায়গায় দাঁড়িয়ে দল। এবার সামনে নেইমার-ভিনিসিয়ুসদের শক্তিশালী ব্রাজিল। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে নামার আগে তাই আকাশকুসুম স্বপ্ন না দেখে বাস্তবতাকে মেনে নিচ্ছেন হলান্ড।

কিছুটা আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এটি একটি ইতিহাস, অনুভূতিটা আসলেই অবিশ্বাস্য। ২৮ বছর পর আমরা টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছি, গ্রুপ পর্ব পেরিয়েছি এবং এখন নকআউট পর্বে উঠে নিউইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছি। এখন থেকে আমাদের যা-ই অর্জন হবে, সবই বাড়তি প্রাপ্তি।

ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজেয় রেকর্ড ধরে রেখে নরওয়ে কি পারবে নতুন কোনো রূপকথা লিখতে, নাকি অতীত সমীকরণ চূর্ণ করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটবে সেলেসাওরা আর মাত্র চার দিন পরই মিলবে সেই উত্তর।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews