মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ১৭০০ দোহায় ট্রাম্প-ইরান বৈঠক, বিশ্বজুড়ে কূটনৈতিক জল্পনা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ১২ নাবিক উদ্ধার পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা পাইকগাছায় ১ যুগ বন্ধ মাদ্রাসা: দানকৃত জমি ফেরতের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির গণবিজ্ঞপ্তি খুলনা নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে বিশ্বজুড়ে ভাইরাল হন ঘানার তান্ত্রিক নানা কওয়াকু বোনসাম। এবার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে নিয়ে এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। তাঁর দাবি, নকআউট পর্বের ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।

আগামী শনিবার মায়ামিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ‘রাউন্ড অব থার্টি টু’ বা শেষ ৩২-এর ম্যাচ। গ্রুপ পর্বের সব ম্যাচে অনায়াসে জেতা আর্জেন্টিনা এই ম্যাচে হেরে যাবে উল্লেখ করে ওই তান্ত্রিক বলেন, শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে।

এর আগে হ্যারি কেইনকে নিয়ে নানা কওয়াকু বোনসাম বলেছিলেন, আমি কেইনের ওপর কাজ করছি। আমি তাঁর বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাঁকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব। কাকতালীয়ভাবে সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল।

ম্যাচ শেষে নিজের শক্তির জানান দিয়ে এই তান্ত্রিক দাবি করেন, আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেবো, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব।

অবাক করার মতো বিষয় হলো, তাঁর সেই কথা মিলেও যায়। পরের ম্যাচেই পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে ঠিকই গোল পান কেইন। এর পর থেকেই কওয়াকু বোনসামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এখন আর্জেন্টিনাকে নিয়ে করা তাঁর এই নতুন মন্তব্য কতটা সত্যি হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews