মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় ১ যুগ বন্ধ মাদ্রাসা: দানকৃত জমি ফেরতের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির গণবিজ্ঞপ্তি খুলনা নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ সমুদ্রে ভাসতে থাকা ১০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড চালনা পৌরসভার ২৯ কোটি টাকার বাজেট ঘোষনা জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই-প্রধানমন্ত্রী

খুলনা নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সরকার দেশজুড়ে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা করেছে। একইসাথে বৃক্ষরোপণের সেই অভিযানের অংশ হিসেবে নগরীর প্রত্যেকটি ড্রেনকে বর্জ্য মুক্ত করা হচ্ছে। একই সাথে এডিস মশার বংশ বিস্তারের স্থানসমূহও ধ্বংস করা হচ্ছে। বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত এ অভিযান চলবে বলে তিনি উল্লেখ করেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সকালে নগরীর নতুন বাজার আবু হানিফ মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার-এর উদ্যোগে ২২নং ওয়ার্ড এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কেসিসি প্রশাসক আরো বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা সাধারণত সকালবেলা আক্রমণ করে থাকে। সে কারণে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি মশকমুক্ত করার চেষ্টা করছি। বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযান একদিকে যেমন ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করবে অন্যদিকে ড্রেনসমূহের পানি প্রবাহ বাড়বে। ফলে জলাবদ্ধতা থেকেও মুক্তি পাওয়া যাবে। প্রশাসক কেসিসি’র এ বিশেষ পরিচ্ছন্ন অভিযানে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সবুজ নগরী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণের আহবান জানান।
প্রশাসক মাদরাসা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ২২নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, তরিকুল্লাহ খান, জাহিদ কামাল টিটু, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম লিটন, খান মঈনুল হাসান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২৯ নং ওয়ার্ডের লোয়ার যশোর রোড ও হাজী মহসিন রোড সংলগ্ন ড্রেনের পেড়িমাটি উত্তোলন, বর্জ্য ও পানি নিস্কাশন ব্যবস্থা এবং সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভিক্টোরিয়া ইনফ্যান্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সানফ্লাওয়ার স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ, মশক নিধন ও পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসক স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান এবং যে কোন প্রয়োজনে কেসিসি’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমানসহ স্কুলের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews