
বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শনিবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৪টি শাড়ী, ৬ কেজি জিরা, ১০৭ কেজি ফুসকা, ৭ কেজি কিসমিস,৫ প্যাকেট সনপাপড়ী, ৭২টি খাদ্য সামগ্রী, ৩ হাজার ৮৩৪টি চকলেট ও ৮১১টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১০ লাখ ৪৭ হাজার ৬৯০ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।