বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বটিয়াঘাটায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী মল্লিকের মোড় সংলগ্ন ঢালী বাড়ির বাবলি ঢালী (৩৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে। সে ওই এলাকার সৌদি প্রবাসী পল্লী চিকিৎসক দেবাশীষ রায়’র স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, পল্লী চিকিৎসক দেবাশীষ রায় গত বছর পুত্র ও স্ত্রীকে রেখে সৌদি আরবে যায়।বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাবলি ঢালী কাউকে কিছু না বলে বসত ঘরের টিনের ছাউনির এ্যাংঙ্গেলের সাথে ফিতা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।প্রতিবেশিরা এ অবস্থা দেখতে স্বজনদের খবর দিলে তারা এসে থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি পূর্বক লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছিল । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews